খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৯ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম দক্ষিণাঞ্চলের একমাত্র মাঠ। অনেক আন্তর্জাতিক ম্যাচ এখানে হলেও, গেল এক দশক ধরে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের ম্যাচও হচ্ছে না। 
ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট বাংলাদেশ ফার্স্ট (সম্ভাব্য নাম) গ্র“পপর্বের ম্যাচ খুলনার ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছিল বিসিবি। এই টুর্নামেন্টের অন্তত গ্র“প পর্বটি খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও বরিশালের জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করতে চেয়েছিল বিসিবি। সেমিফাইনাল ও ফাইনাল সিলেটের মাটিতে হতে পারে। টুর্নামেন্ট কমিটি সূত্রে এবার জানা গেল খুলনার মাঠে হচ্ছে না নতুন টুর্নামেন্টের খেলা। স্টেডিয়ামটির কাজ যথাসময়ে শেষ না হওয়ার কারণে খুলনা থেকে সরতে যাচ্ছে টুর্নামেন্ট। ফলে সেই ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে মিরপুরে হতে পারে। আগামী আসরটি ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুতে হওয়ার একটা সম্ভাব্য তারিখ আছে। তবে এখনো চূড়ান্ত হয়নি। খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৬ সালের জানুয়ারীতে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছিল টাইগাররা। এরপর নিয়মিত জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ হলেও অন্য কোনো জাতীয় টুর্নামেন্টের ম্যাচও পায় না খুলনা।

প্রিন্ট

আরও সংবাদ