খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

সভাপতি মনিরুল : সেক্রেটারী নুর জামাল

১৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সম্মেলন

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৫ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


নগরীর ১৩নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সম্মেলন ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী মোঃ নুর জামালের পরিচালনায় গতকাল মঙ্গলবার ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী ইমরান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী ইসহাক ফরিদী, খালিশপুর থানা সহ-সভাপতি গাজী মিজান রহমান, থানা সেক্রেটারী মোঃ বাদশা খান, মোঃ শোয়াইবুর রহমান ও মোঃ নুরুন্নবী প্রমুখ। সম্মেলন শেষে মোঃ মনিরুল ইসলামকে সভাপতি, কাজী শাহিনকে সহ-সভাপতি, মোঃ নুর জামালকে সেক্রেটারী মোঃ ইমরানকে জয়েন্ট সেক্রেটারী ও মোঃ মাহাবুবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১৩নং ওয়ার্ডের ২০২৭/২৮ সেশনের আংশিক কমিটির নাম ঘোষণা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ