খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

খুবিতে হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৫ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘আর্লি ডিটেকশন এন্ড মনিটরিং অব ইমার্জিং ক্রপ পেস্টস এন্ড প্যাথোজেন্স’ শীর্ষক কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ‘মর্ফো-মলিকিউলার এন্ড স্মার্ট টেকনোলজি-বেইজড ইনসেক্ট এন্ড ডিজিজ ডিটেকশন, দেয়ার বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট এন্ড ট্রান্সফরমেশন’ শীর্ষক হিট সাব-প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 
সকালে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের এসপিএম সহযোগী অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল এবং প্রকল্পের সদস্য প্রফেসর ড. মোছাঃ সাবিহা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন এএসপিএম প্রফেসর ড. শিমুল দাস।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে ধানের উদীয়মান পোকামাকড় শনাক্তকরণ ও পর্যবেক্ষণ, সবজি ফসলে উদীয়মান পোকামাকড়ের প্রাথমিক শনাক্তকরণ এবং ধান ও সবজির উদীয়মান রোগ দ্রুত শনাক্তকরণ ও পর্যবেক্ষণ বিষয়ে পৃথক সেশন পরিচালনা করা হয়। এ প্রশিক্ষণে খুলনার বটিয়াঘাটা, দিঘলিয়া, ডুমুরিয়া, রূপসা ও তেরখাদা উপজেলার প্রান্তিক কৃষকরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ