খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

সংসদ সদস্য হেলালকে ফুলেল শুভেচ্ছা এমইউজে’র নবনির্বাচিত নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৬ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে খুলনা প্রেসক্লাবে আসলে নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান। 
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এএইচএম শামিমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, এমইউজের সহ-সভাপতি মাসুদুর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, এমইউজের সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল আলম এবং নির্বাহী সদস্য  কনক রহমান, ডি এম রেজা সোহাগ, এস এম মাহবুব ও রামিম চৌধুরী, এমইউজের সদস্য এম এ হাসান, মুস্তাফিজুর রহমান পারভেজ, আজিজুল ইসলাম ও নুরুল আমিন। এসময় সংসদ সদস্য পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট

আরও সংবাদ