খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

সদর থানার দুই নেত্রীকে সতর্ক করলো মহানগর মহিলা দল

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৯ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


সদর থানা মহিলা দলের সভাপতি এড. জাহানারা পারভীন ও যুগ্ম-আহŸায়ক কাওসারী জাহান মঞ্জু কর্তৃক ২২নং ওয়ার্ড মহিলা দলের সদস্য সাদিয়া নার্গিসকে দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদানকে সম্পূর্ণ বেআইনি ও শৃঙ্খলা পরিপন্থী ও এখতিয়ার বহির্ভূত বলে উল্লেখ করেছেন সংগঠণের মহানগর ও সদর থানা নেতৃবৃন্দ।
রোববার যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ জানান, নগর কমিটির সাথে কোনো প্রকার আলোচনা বা পরামর্শ না করে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সংগঠনের বিধিমালার পরিপন্থী। একই সাথে ভবিষ্যতের জন্য সদর থানা মহিলা দলের সভাপতি ও যুগ্ম-আহবায়ককে এধরনের একতরফা কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন মহানগর মহিলা দলের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, আনজিরা খাতুন, শাহনাজ সরোয়ার, আরএফ হাসনা হেনা, মিসেস মনি, নিঘাত সীমা, সালমা বেগম, শাম্মী চৌধুরী মলি, ওয়াহেদা পারভিন রুমানা, বিউটি আক্তার, লাভলী আক্তার ও হোসনে আরা চাঁদনী প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ