খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

খুকৃবিতে ওবিই কারিকুলাম বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়নের তাগিদ

খবর বিজ্ঞপ্তি |
০২:০০ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউসি)-এর উদ্যোগে ‘ডিজাইন এ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব আউটকাম বেইসড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক প্রশিক্ষণটি ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে বরণ এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আইকিউসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. এম এ হান্নানের সভাপতিত্বে  এবং করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। 
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী কারিকুলামের কোনো বিকল্প নেই। বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সময়োপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; তাঁদের সফট স্কিল, নৈতিক মূল্যবোধ, নেতৃত্বগুণ এবং বাস্তবমুখী দক্ষতার বিকাশ ঘটাতে হবে। ওবিই পদ্ধতি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বিত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহেদ রেজা। তিনি ওবিইর ধারণা, প্রোগ্রাম ও কোর্সের কাক্সিক্ষত শিক্ষণফল নির্ধারণ, কারিকুলাম ডিজাইন, শিক্ষণ-পদ্ধতি, মূল্যায়ন ব্যবস্থা এবং ওবিইভিত্তিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রশিক্ষণে খুকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষকসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রফেসর ড. মোঃ আবদুল আলীম, প্রফেসর ড. মোহাম্মদ মুশাররাফ উদ্দিন ভূঁইয়া, প্রফেসর ড. মোহাম্মদ আলম মিয়াহ, প্রফেসর ড. মোহাম্মদ আশিকুল ইসলাম, প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, প্রফেসর ড. মোঃ শহিদুর রহমান, প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দিন, প্রফেসর ড. মোঃ হারুন আর রশীদ, প্রফেসর মোঃ শরীফ আর রাফি, প্রফেসর ড. মোহাম্মদ শাফি উল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল হক, প্রফেসর ড. মোঃ শাহেদ রেজা, প্রফেসর ড. হারুনুর রশীদ এবং প্রফেসর ড. মোঃ আমিনুর রহমান।

প্রিন্ট

আরও সংবাদ