খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

খুলনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মালখানায় রক্ষিত মালামাল নিলাম ২০ সেপ্টেম্বর

তথ্য বিবরণী |
০২:০১ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, খুলনার মালখানায় রক্ষিত নিলাম যোগ্য আলামতসমূহ প্রকাশ্যে নিলাম বিক্রয়ের নিমিত্ত আগামী ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খুলনা প্রাঙ্গণে (অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এজলাস কক্ষে) নিলাম কমিটির উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম ডাক অনুষ্ঠিত হবে। উক্ত তারিখ ও সময়ে আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠানকে নিলাম ডাকে অংশগ্রহণ করার অনুরোধ করা হলো। নিলামে বিক্রিত আলামতের বর্ণনা এফসিআর নম্বর-৩৯/২০২৬ (বন) এবং আলামতের বর্ণনা ২৯ কেজি মধু। 
নিলামের শর্তাবলী : নিলামে অংশগ্রহণকারী ব্যক্তিদের আলামত প্রদর্শনের জন্য ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় সময় নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে ইনচার্জ মালখানা ০১৫১১-৩৫৪০৮৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। নিলাম ক্রেতাকে ২৪ঘন্টার মধ্যে নিলামে বিক্রিত অর্থ জেলা কোর্ট, মালখানায় জমা প্রদান করতে হবে। টাকা জমা প্রদান করতে ব্যর্থ হলে নিলাম ক্রেতার জামানত বাজেয়াপ্ত হবে এবং দ্বিতীয় সর্বোচ্চ নিলাম ডাককারীর নিকট নিলামে বিক্রিত মালামাল হস্তান্তর করা হবে। এছাড়া আরো অন্যান্য তথ্যাবলী অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের খুলনা কার্যালয় থেকে জানা যাবে। 
খুলনা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নিলাম বিক্রয় সংক্রান্ত কমিটির সভাপতি মোঃ ফারুক আযম স্বাক্ষরিত নিলাম বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ