খুলনা | বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

বিভিন্ন সংগঠনে শোক

অধ্যক্ষ শেখ মুহাম্মদ আশরাফ আর নেই

নিজস্ব প্রতিবেদক |
০২:০২ এ.এম | ১৬ সেপ্টেম্বর ২০২৬


খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ ও জামায়াতের খুলনা মহানগরী সাবেক কর্মপরিষদ সদস্য শেখ মুহাম্মদ আশরাফ (৮৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। নগরীর টুটপাড়াস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে শেষ নি:শ^াস ত্যাগ করেন। রাতে তাঁর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 
বাদ আসর মরহুমের বাড়ির পাশে টুটপাড়া তালতলা হাসপাতালের পাশে বায়তুল শরফ জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
জানাজায় মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ওয়াসার চেযারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, এনসিপি মহানগর সংগঠক আহম্মদ হামীম রাহাত, লেবার পার্টির মহানগর সভাপতি অধ্যক্ষ সাইফুদ্দোহা, খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এড. শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক স ম এনামুল হক, মিয়া মুজাহিদুল ইসলাম, মোস্তফা আল মুজাহিদ, মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, জেলা ইমাম পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ, শিক্ষক নেতা অধ্যাপক শহীদুল ইসলাম, সাংবাদিক নেতা আব্দুর রাজ্জাক রানা, শেখ শামসুদ্দিন দোহা, মোজাহিদুর রহমান, সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান টিংকু, ছাত্রশিবির নেতা আব্দুর রশিদ, শ্রমিক নেতা এসএ মুকুল, কাজী মাহফুজুর রহমান, হায়দার আলী নিরুসহ বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও শত শত মুসল্লি অংশ গ্রহণ নেন। পরে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।  
শেখ মুহাম্মদ আশরাফ ১৯৫৮ সালে খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, খুলনার সরকারি আজম খান কমার্স কলেজ থেকে এইচএসসি এবং বিকম পাস করেন। পরে তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে একাউন্টিং এ মাস্টার্স পাস করে চুয়াডাঙ্গা কলেজে প্রভাষক পদে কর্মজীবন শুরু করেন। পরে তিনি খুলনার প্লাটিনাম জুট মিলের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। স্বাধীনতার আগে তিনি খুলনার ব্রজলাল কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৭৫ সালে তিনি পদোন্নতি নিয়ে যশোর এম এম কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৭৭ সালে তিনি পুনরায় খুলনার ব্রজলাল কলেজে বদলী হন। ১৯৮৯ সালে তিনি খুলনার সরকারি আজম খান কমার্স কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান এবং ২০০০ সালে অধ্যক্ষ হিসেবেই অবসর গ্রহণ করেন। পরে তিনি এশিয়ান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের তত্ত¡াবধায়ক হিসেবে কাজ শুরু করেন এবং একবছর পর অবসরে যান। ২০০২ সালে তিনি জামায়াতে ইসলামীর রুকনিয়াতের শপথ নেন এবং শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করেন। এরমধ্যে ১৯৭৩ সালে তিনি বাগেরহাট সদরের পাটরপাড়া গ্রামের শওকত আলী খন্দকারের মেয়ে সামছুন নাহারের সঙ্গে বিয়ে হয়। তাদের বড় মেয়ে সুমাঈয়া আশরাফ পিস স্কুলে শিক্ষকতা করেছেন। বড় ছেলে শেখ মুহাম্মদ জুবায়ের ইংল্যান্ডের স্থানীয় সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনার দায়িত্ব পালন করেন। ছোট ছেলে শেখ মুহাম্মদ জুনায়েদ আমেরিকার তেল-গ্যাস রিফাইন কোম্পানির সেফটি এন্ড সিকিউরিটিতে চাকুরি করেন।
কমার্স কলেজ : আযম খান সরকারি কমার্স কলেজের সাবেক বরেণ্য অধ্যক্ষ প্রফেসর শেখ মুহাম্মদ আশরাফের আকস্মিক মৃত্যুতে কলেজ পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনায় শিক্ষক পরিষদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেলের শোক : মহানগর জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্য খুলনার আযম খান সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ শেখ মুহাম্মদ আশরাফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। অনুরূপ বিবৃতি দিয়েছেন জামায়াতের খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি। 
অন্যরূপ আরও বিবৃতি দিয়েছেন মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুরূপ বিবৃতি দিয়েছেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান  ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।

প্রিন্ট

আরও সংবাদ