খুলনা | বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

মহানগর ছাত্রদলের জরুরি সভা

১৭টি কলেজে কর্মী সভার জন্য সাংগঠনিক টিম গঠন ও দু’টি শোক কর্মসূচির সিদ্ধান্ত

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৬


খুলনা মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ জরুরি সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও সাবেক সফল দুই ছাত্রদল নেতার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি গৃহীত হয়। নগর ছাত্রদলের আহŸায়ক মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় খুলনা মহানগর ছাত্রদলের অন্তর্গত ১৭টি কলেজে কর্মী সভা সফল করার লক্ষ্যে ১৭টি পৃথক সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এস এম কামাল  হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৩ অক্টোবর একদিনের বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম ওয়েদুজ্জামান চঞ্চলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ অক্টোবর একদিনের স্মরণ ও দোয়া কর্মসূচি পালন করা হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক আরিফুর রহমান আরিফ, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, হাসান মাহমুদ, সজল হোসেন, নাজিম উদ্দিন শামীম, এস এম ইউসুফ, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, হাসিবুর রহমান শোভন, মেরাজ হোসেন মানিক, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, শেখ শামসাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, সাইফুল্লাহ মানসুর তাজিম, এনামুল হক মলি¬ক, রিফাত ইসলাম, আবু ওবায়দা মাহিম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, ওহিদুজ্জামান খান, পারভেজ হোসেন মিজান, তরিকুল ইসলাম নকিব, এস এম ইলিয়াস, ইসরাইল হোসেন জিসান, জামিল হোসেন, আশুরা আক্তার পপি, মারুফুর রহমান, বেল¬াল মুছতাকিম রাজ, ইসমাইল ইসলাম, রকিবুল ইসলাম, মিথিলা, মনিরুজ্জামান আবিদ, তরিকুল ইসলাম নাহিদ, ফারহান জামান মাহিন, রায়হান হোসেন, ইসতিয়াক আহমেদ ও শাহাজালাল আকাশ প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ