খুলনা | বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১ আশ্বিন ১৪৩৩

নগর ও জেলা জামায়াতের সাথে মতবিমিনয়কালে পরওয়ার

দুর্নীতি দখলদারি টেন্ডারবাজী ও চাঁদাবাজি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৬


জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশজুড়ে দুর্নীতি, দখলদারি, হলদখল, টেন্ডারবাজী, ও চাঁদাবাজি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জনগণের মৌলিক অধিকার, নিরাপত্তা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে ১১ দলীয় জোটের চলমান আন্দোলন ও লংমার্চ কর্মসূচি আরও জোরালো করা হবে। স¤প্রতি দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি এবং আগামী ৩১ অক্টোবরের ঢাকা-কুষ্টিয়া লংমার্চের প্রস্তুতি নিয়ে খুলনা মহানগরী ও জেলা জামায়াতের নেতবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর শান্তিধাম মোড়ের তারের পুকুরস্থ খুলনা মহানগর জামায়াতের দলীয় অনুষ্ঠিত মতবিনিময় সভা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি এড. শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান,  জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, মহানগরী যুব বিভাগের সভাপতি মুকারম বিল্লাহ, তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, দাওয়া ও প্রকাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, পেশাজীবী বিভাগীয় সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, এড. শফিকুল ইসলাম লিটন, জেলা কমৃপরিষদ সদস্য মিয়া মুজাহিদুল ইসলাম, মোস্তফা আল মুজাহিদ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ