খুলনা | বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২ আশ্বিন ১৪৩৩

স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয়: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

খবর প্রতিবেদন |
০৫:৪৬ পি.এম | ১৭ সেপ্টেম্বর ২০২৬

 

বর্তমান সরকার গণমাধ্যমের প‚র্ণ স্বাধীনতার পক্ষে থাকলেও সেই স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল­াহ এম ছালেহ (সালেহ শিবলী)। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতোটুকু হবে, তা নির্ধারণের দায়িত্ব সরকার কিংবা জনগণের নয়; এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কেবল আদালতের।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, যিনি একটি সংবাদপত্র বা গণমাধ্যমের মালিকানায় যিনি থাকেন, তার কর্মীদের বেতন ভাতা দিয়ে পরিচালনা করার সক্ষমতা আছে কিনা সেটা খতিয়ে দেখা জরুরি। এ সময়, অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর ভুল তথ্য থেকে জনগণকে সচেতন হওয়ার আহŸান জানান তিনি। 

প্রিন্ট

আরও সংবাদ