খুলনা | শুক্রবার | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলন ১৭নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৬


নগরীর ১৭নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে সেক্রেটারী মনির শেখের সঞ্চালনায় গতকাল বিকেল ৪টায় মুজাহিদ জামে মসজিদে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মহানগরীর সভাপতি মুফতি ইমরান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোল্ল¬া রবিউল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন হাওলাদার, সোনাডাঙ্গা থানা সভাপতি নুরুজ্জামান বাবুল এবং থানা সাংগঠনিক সম্পাদক শেখ সালিম।সম্মেলনের শেষে মোঃ হান্নান মুন্সিকে সভাপতি, মোহাম্মদ শাহজাহান পাটোয়ারীকে সহ-সভাপতি এবং মোঃ রমজান হোসেন মিলনকে সেক্রেটারী মনোনীত করে ২০২৭-২৮ সেশনের জন্য ১৭ নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ