খুলনা | শুক্রবার | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

খুবিতে অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে ভিসির বৈঠক

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের অ্যাক্রেডিটেশন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ক্লাস্টার-১ এর অন্তর্ভুক্ত ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। গতকাল বৃহস্পতিবার বিকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল-আইকিউএসি’র উদ্যোগে প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের অ্যাক্রেডিটেশন কার্যক্রমের অগ্রগতি, প্রস্তুতি ও পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে শোনেন এবং অ্যাক্রেডিটেশনের নির্ধারিত ক্রাইটেরিয়া পূরণে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে কোর্স ফাইল ও ডকুমেন্টেশন যথাযথভাবে প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেন।

প্রিন্ট

আরও সংবাদ