খুলনা | শুক্রবার | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়ার কৃষ্ণনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৬


ডুমুরিয়ার কৃষ্ণনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামের সমীর বালার শিশু কন্যা জবা বালা (আড়াই বছর) বাড়ির উঠানে খেলাধুলা করার এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। মেয়েটি কিছুক্ষণ চোখের সামনে না থাকায় বাড়ির লোকজন তাকে খুঁজতে শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে তার মা পুকুর থেকে মেয়েটির নিথর দেহ উদ্ধার করে। তার এই অকাল মৃত্যুতে স্বজনেরা শোকে বিহবল হয়ে পড়েছে। এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে শোকের ছায়া। 

প্রিন্ট

আরও সংবাদ