খুলনা | শুক্রবার | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমানের পিতার দাফন সম্পন্ন

রূপসা প্রতিনিধি |
১২:৩৮ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৬


রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমানের পিতা রামনগর নিবাসী আতিয়ার রহমান মোল্লার জানাজা নামাজ বৃহস্পতিবার  বেলা ১১টায় রূপসা রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ এবং মরহুমকে শেষবারের মতো দেখতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হাজির হন। 
এ সময় উপস্থিত ছিলেন কেডিএর চেয়ারম্যান, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জি এম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য আশরাফুজ্জামান নান্নু, আনিচুর রহমান, মোল্লা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান তুহিন, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোল্যা আনারুল ইসলাম, সমাজসেবক আকতার খান, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক রয়েল আজম, ইসমাইল হোসেন, বিএনপি নেতা শেখ আবু সাঈদ, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, আজিজুল ইসলাম নন্দু, প্রধান শিক্ষক হায়দার আলী, জামায়াতে ইসলামী নেতা মাওঃ হাবিবুল্লাহ ইমন, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, মজিবুর রহমান, আলিম খান, সোহেল জুনায়েদ, ব্যবসায়ী আঃ মান্নান শেখ, শাহনেওয়াজ মাগদুম, ওয়াহিদুজ্জামান লাভলু, যুবদল নেতা মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, আসাদুজ্জামান বিপ্লব, ইউনুচ গাজী, সেলিম রেজা, রকিব উদ্দিন রশিদ, মাঈনুল হাসান, মুন্না সরদার, আরিফ মোল্লা, শাহজামান প্রিন্স, জাহিদুল ইসলাম রবি, সাঈদুর রহমান ছগির, জহিরুল হক শারাদ, নয়ন মোড়ল, তরিকুল ইসলাম রিপন, শাহাজাদা আলমগীর, সেলিম মোল্লা, ফরহাদ হোসেন, শ ম হাসিবুর রহমান, রাজু দাস, বশির হায়দার পল্টু, মিজান শেখ, সাইফুর মোল্লা, তারেক আজিজ, রবিউল ইসলাম লিটু, ফ ম তৌহিদুল ইসলাম, মোঃ রাজন শেখ, রাশিদুল ইসলাম, নাঈম আহম্মেদ, জান্মাতুন নাঈম, হাফিজুর রহমান প্রমুখ। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুম আতিয়ার রহমান মোল্লার মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট

আরও সংবাদ