খুলনা | শুক্রবার | ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু ওয়ার্ডে বেড ক্রয়ে কেসিসি’র কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের অর্থ প্রদান

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ১৮ সেপ্টেম্বর ২০২৬


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের জন্য ৩০টি হাসপাতাল বেড ক্রয়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে নগর ভবনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু জ¦রে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের সুবিধার্থে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের এ সিদ্ধান্ত গৃহীত হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ