খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক |
১২:৪৪ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকায় নাহিদের মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশী চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের সোনাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের সূত্র জানায়, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোবরচাকা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড পিস্তল, ম্যাগজিজনসহ রাকিবুল ইসলাম রাকিব (৩৫) ও মোঃ হান্নান (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিবুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধারাবাহিক অভিযানের অংশহিসেবে গোবরচাকা নাহিদের মোড় এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড পিস্তল, ম্যাগজিনসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় রাখা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ