খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

ক্রীড়া সংগঠক বাবলু’র স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ক্রীড়া প্রতিবেদক |
১২:৫১ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি, বিভাগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ, আবাহনী ক্রীড়া চক্রের আজীবন সদস্য, সাবেক কৃতী ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুস্তাফিজুর রহমান বাবলু স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল শনিবার বিকেল ৫টায় জেলা সেটডিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মনা, খুলনা ওয়াসার চেয়ারম্যান ও সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, খুলনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ মোস্তফা আলম, সদস্য সেখ সাইফুদ্দিন আহম্মেদ হিমু। এছাড়াও উপস্থিত ছিলেন 
সংস্থার নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, চেীধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহ আসিফ হোসেন রিংকু, মোঃ জুলফিকার আলী খান, সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম. অতিরিক্ত সাধারণ সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, যুগ্ম-সম্পাদক কে এম আশরাফুল আলম, আলহাজ¦ মোঃ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, নির্বাহী সদস্য শফিউল আলম সবুজ, মোঃ মাহমুদুল হক সেতু, এ জে এম অহিদুল ইসলাম সেলিম, মোঃ ইয়াছিন খান, মোঃ তরিকুল ইসলাম, মেহেদী কবির, মোঃ একরামুল কবির মিল্টন, মোঃ আজিজুর রহমান জুয়েল, মোঃ তরিকুল ইসলাম, এ কে এম শহিদুল ইসলাম, কাজী নূর মোহাম্মদ, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, মোঃ রেজানুল ইসলাম, এম ডি খায়রুল ইসলাম খান, মোঃ আরিফুর রহমান, আয়শা আক্তার শুকতারা, খালেদা পারভীনসহ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, খুলনা জেলার বিভিন্ন একাডেমীর প্রশিক্ষক ও খেলোয়াড়বৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ