খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

কেকেবিএইউ’র আইএসএলএম বিভাগের উদ্যোগে সেমিনার

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৭ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট (আইএসএলএম) বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড পাথওয়ে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের প্রফেসর ড. মোঃ মাহবুবুল ইসলাম। তাঁরা তাঁদের উপস্থাপনায় বিশ্বব্যাপী উচ্চশিক্ষার পরিবর্তিত গতি ও প্রকৃতি, দক্ষ জনশক্তির চাহিদা, ভবিষ্যৎ সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পরে তাঁরা সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। আইএসএলএম বিভাগের প্রধান (ইনচার্জ) ফারজানা শারমিন আনিকা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রভাষক আহসান উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ নাজিম। সেমিনার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আগত দুইজন বিশেষ অতিথিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং আইএসএলএম বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ