খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

আটরা-গিলাতলা ইউনিয়ন বিএনপি’র ওয়ার্ড কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৫৭ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


বিএনপি’র ১নং আটরা গিলাতলা ইউনিয়নের নবগঠিত ৯টি ওয়ার্ডের আংশিক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় ইস্টার্ন জুট মিল গেট থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে ডাক্তার বাড়িতে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সরদার ফজলুর রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা।
এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাকারিয়া মাহমুদ পিটু, ৩নং ওয়ার্ড সভাপতি ফকির রবিউল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি মিনা মুরাদ হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি সরদার মোস্তাক আহমেদ, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ সাইফুল্লাহ তারেক, ৭নং ওয়ার্ড সভাপতি শেখ হাসিবুল হাসান, ৮নং ওয়ার্ড সভাপতি শেখ রফিকুল ইসলাম এবং ৯নং ওয়ার্ড সভাপতি গাজী নজরুল ইসলাম।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী মুনতাজ উদ্দিন, সৈয়দ হাফিজুর রহমান শাফি, কাজী মাহফুজুর রহমান, মোঃ রবিউল ইসলাম সবুজ, ইসমাঈল হোসেন বাবু, মোঃ নাসির উদ্দিন, শেখ আসলাম হোসেন, শেখ জিয়াউর রহমান, শেখ রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোল্লা আলম, মোঃ মমিনুল ইসলাম মিন্টু, মোঃ হাফিজুর রহমান, মোঃ নুরুল ইসলাম নুরু, মোঃ বাচ্চু শেখ, মোঃ খলিলুর রহমান, মোঃ মঈন খান, মোঃ লুৎফর রহমান লিটন ও শেখ সিরমান আলী। এ সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ হাদিউজ্জামান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন ইমন ও সদস্য সচিব মঞ্জুরুল ইমামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, এরআগে গত ১৫ সেপ্টেম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা এবং সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন এই কমিটিগুলো অনুমোদন দেন। ঘোষিত এই আংশিক কমিটিকে আগামী ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ