খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

নগরীতে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৭ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


অনিন্দিতা সমাজকল্যাণ সংস্থা ও হাজী আকমান শিশু শিক্ষা নিকেতনের যৌথ উদ্যোগে গতকাল শনিবার রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় খুলনার মিস্ত্রীপাড়াস্থ হাজী আকমান শিশু শিক্ষা নিকেতনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে চক্ষুরোগের চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রুগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়। 
ক্যাম্পে ১৭৫ জন রুগীকে চক্ষু রোগের চিকিৎসা প্রদান ও ছানি অপারেশনের জন্য ৪৩ জন রোগীকে বাছাই করে তিলকের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময়ে ক্যাম্পে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র বিশিষ্ট নেত্রী এড. হালিমা খাতুন, সংগঠনের প্রধান নির্বাহী পম্পা দত্ত, নির্বাহী পরিচালক প্রদীপ ভাদুড়ী, প্রিন্সিপাল ইরিনা আক্তার, পরিচালক এস এম আকরাম হোসেন, হাসপাতালের মার্কেটিং কো-অর্ডিনেটর মুশফিকুর রহমান মারুফ ও ডাঃ এস এম মাহামুদুল হাসান সাগর।

প্রিন্ট

আরও সংবাদ