খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত নেতাকর্মীসহ নগরীর সকল রোগীর সুস্থতা কামনা মহানগর বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৭ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, নগর বিএনপি’র মিডিয়া সেলের আহবায়ক ও খুলনাঞ্চলের প্রকাশক-সম্পাদক মিজানুর রহমান মিলটন এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ডেঙ্গু আক্রান্ত অসুস্থ নেতাকর্মীদের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করেছেন খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ।তাদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
বিবৃতিতে খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু এবং চৌধুরী হাসানুর রশিদ মিরাজ অসুস্থ নেতাকর্মীদের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য মহান আল্ল¬াহর কাছে দোয়া করেন।
একই ভাবে খুলনা মহানগর বিএনপি’র অন্তর্গত বিভিন্ন থানার নেতৃবৃন্দও ডেঙ্গু আক্রান্ত অসুস্থ নেতাকর্মীদের আশু সুস্থতা ও রোগমুক্তি কামনা করে পৃথক বিবৃতি দিয়েছেন। তারা অসুস্থ নেতাকর্মীদের দ্রুত আরোগ্য লাভের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়া খুলনা মহানগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ তাদের প্রত্যেকের আশু সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করেন। মহান আল্লাহ যেন খুলনা মহানগরের সকল ডেঙ্গু আক্রান্ত রোগীকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন, এই দোয়া করেন তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন ও সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তি,পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান তারা।

প্রিন্ট

আরও সংবাদ