খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

খুবিতে প্রভাষকদের ৪ দিনের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৮ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ফাউন্ডেশনাল ট্রেনিং ফর ইয়াং ফ্যাকাল্টি অন ইউনিভার্সিটি টিচিং-লার্নিং এন্ড এডমিনিস্ট্রেশন’ শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল শনিবার আইকিউএসির ট্রেনিং রুমে এ প্রশিক্ষণ শুরু হয়।
সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে ‘প্রফেশনাল নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং অব টিচিং লার্নিং ইন হায়ার এডুকেশন’ শীর্ষক সেশন পরিচালনা করেন।
প্রভাষকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ-শিখন পদ্ধতি ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে মৌলিক ধারণা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে নিয়োগপ্রাপ্ত প্রভাষকরা অংশগ্রহণ করছেন।

প্রিন্ট

আরও সংবাদ