খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

ফুলতলা বাজারে গরুর পচা মাংস বিক্রি ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর জরিমানা

ফুলতলা প্রতিনিধি |
০১:০৪ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


ফুলতলা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে আনিস মোল­া নামে এক মাংস বিক্রেতাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে ফুলতলা বাজারে মাংস পট্টিতে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আাদালত সূত্রে জানা গেছে, মাংস বিক্রেতা আনিস মোল­ার ফ্রিজে রক্ষিত পচা গুরুর মাংসের সাথে তাজা রক্ত মিশিয়ে লাল করে বিক্রি করছিল। এ সময় ঘটনাস্থলে হাজির হয়ে বিক্রেতা আনিস মোল­াকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা ধার্ষ ও আদায় করা হয়। একই সঙ্গে জব্দকৃত পচা মাংস মাটিতে পটুতে ধ্বংস করা হয়। 
 

প্রিন্ট

আরও সংবাদ