খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

ভেড়ামারায় যুবতীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি গণধর্ষণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি |
০১:০৪ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ বকশিপাড়া গ্রামে মোছাঃ ফারহানা ইয়াসমিন তমা (২০) নামে এক যুবতী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মৃত্যু হয়েছে। তমা ফকিরাবাদ বকশিপাড়া এলাকার তোজাম্মল হকের মেয়ে।
তমার মৃত্যুকে ঘিরে এলাকায় নানা ধরনের আলোচনা ও অভিযোগ উঠেছে। কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ঘটনায় তমার সাবেক স্বামী আবু বকরকে হেফাজতে নিয়েছে ভেড়ামারা থানা পুলিশ।
নিহতের পরিবারের দাবি, গত ১৫ সেপ্টেম্বর ৭টার দিকে পাশের গ্রামের মোঃ শাহিন আলির পুত্র রাসেল (৩৩) নামে এক যুবক মোটরসাইকেলে করে রক্তাক্ত অবস্থায় তমাকে বাড়ির পাশে ফেলে রেখে যায়। স্বজন ও প্রতিবেশীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ১৫ সেপ্টেম্বর পাঁচটার দিকে তমা চাচার বিয়ে উপলক্ষে গোলাপনগর বাজারে কসমেটিক কেনাকাটা ও সাঁজার জন্য শেলী কসমেটিক এন্ড বিউটি পার্লারে যান। সেখানে কেনাকাটার পর সাড়ে ছয়টার দিকে সেখান থেকে বের হন। তারপর আর তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। তাঁদের দাবি গোলাপনগর বাজার থেকে রাসেল বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে তমাকে মোটরসাইকেলে বিলের মাঠে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং মারধর করে। পরে মোটরসাইকেলে করে বাড়ির কাছাকাছি এসে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
পারিবারিক সূত্রে আরও জানা যায় প্রায় দুই বছর আগে গোলাপনগর বাঙালপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মোঃ বক্কর (৩৫) এর সঙ্গে ফারহানা ইয়াসমিন তমার পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু চার মাস আগে তাদেও ডিভোর্স হয়। ঘটনায় নিহত তমার পিতা তোজাম্মেল হক (৫৫) ১৭ সেপ্টেম্বর মোঃ বক্কর ও রাসেলের নাম উলে­খ করে এবং ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দেন।তমার মৃত্যুর পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ওই তরুণী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে জানা গেছে। ধর্ষণের কোনো আলামত বা প্রমাণ পুলিশ পায়নি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। 

প্রিন্ট

আরও সংবাদ