খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

শার্শার সীমান্ত থেকে ৫৫০ বোতল নেশা জাতীয় কাঁশির সিরাপ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |
০১:০৫ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ শার্শা উপজেলার রুদ্রপুর বিওপি কর্তৃক ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় (মাদক) সিরাপ উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাত আটটার দিকে রুদ্রপুর বিওপির টহলদলের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় এ মাদকের চালান উদ্ধার করে। 
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শার্শার রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে রুদ্রপুর বিওপি কর্তৃক ৫৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করে। বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ