খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আজিজুল হাসান দুলুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মরহুম আজিজুল হাসান দুলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল শনিবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসির আল মামুনের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক আহমেদ সিরাজী রুবেলের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাহমুদুল হক টিটু, সাইফুল ইসলাম মল্লি¬ক, আতিকুর রহমান রূবেল বিশ্বাস, মঞ্জুর শাহিন রুবেল, মাহমুদ আকুঞ্জি, নাইম হাসান হাসিব, সিফাত আহমেদ রিকি, শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি। এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম কিবরিয়া, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল হোসেন সুমন, সোনাডাঙ্গা থানার আহবায়ক সৌরভ, শেখ জুয়েল, কুতুবউদ্দিন আনসারী রাজু, শাহিন, আসরাফ হোসেন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড এর নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানে আজিজুল হাসান দুলু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি অসুস্থ নেতা শেখ সাদী, মিরাজুর রহমান মিরাজ, আব্দুল আজিজ সুমনের মাতা, ইস্তিয়াক আহমেদ ইসতির বড় বোনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ