খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

খুবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী খুলনা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস (KUMUN)26  অনুষ্ঠিত হয়েছে। Order in Disruption: Redefining Global Governance in a Fragmented World প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধির ভ‚মিকায় বৈশ্বিক শাসন ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক ও সমসাময়িক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা, বিতর্ক ও ক‚টনৈতিক সমঝোতার অনুশীলনে অংশ নেন।
গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং সংগঠনের উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হক হীরা। সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অহনা আনহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাকিয়া ফারহানা চৌধুরী মাধুরী ও আলমা ফারহা। এ অনুষ্ঠানের মধ্যদিয়ে সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ ওয়ালিদ হাসান।
তিন দিনব্যাপী এ আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৪০টির অধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাঁরা বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা, মতবিনিময়, বিতর্ক, সমঝোতা ও ক‚টনৈতিক প্রক্রিয়ায় অংশ নেন।
Towards Democracy Through Diplomacy স্লোগানকে সামনে রেখে আয়োজিত KUMUN 26-এর লক্ষ্য ছিল তরুণদের মধ্যে ক‚টনৈতিক দক্ষতা, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তা, পারস্পরিক শ্রদ্ধা এবং বৈশ্বিক নাগরিকত্বের বোধ বিকশিত করা।

প্রিন্ট

আরও সংবাদ