খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

রূপসায় এমপি আজিজুল বারী হেলাল

খেলাধুলা একটি জাতির সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলার অন্যতম মাধ্যম

রূপসা প্রতিনিধি |
০২:১৪ এ.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি একটি জাতির সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলার অন্যতম মাধ্যম। যে তরুণ প্রজন্ম মাঠে থাকবে, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকবে, তারা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে গড়ে উঠবে। তাই শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার কোনো বিকল্প নেই।
বর্তমান সময়ে যুবসমাজ আগের মতো মাঠে যাচ্ছে না। মোবাইল ফোন ও বিভিন্ন প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্তির কারণে তারা ঘরের মধ্যে বেশি সময় কাটাচ্ছে। এতে তাদের শারীরিক কর্মকানাড যেমন কমছে, তেমনি সামাজিক যোগাযোগ ও খেলাধুলার পরিবেশ থেকেও তারা দূরে সরে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে।
তিনি গত শুক্রবার বিকেলে  রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বেসিক এডুকেশন এন্ড সাইন্স কেয়ারের সৌজন্যে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিশু-কিশোর, যুব সমাজকে শুধু মোবাইল ফোন থেকে দূরে থাকার কথা বললেই হবে না, তাদের সামনে বিকল্প সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে। প্রতিটি এলাকার খেলার মাঠগুলো সচল করতে হবে, খেলাধুলার সুযোগ বাড়াতে হবে এবং নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। মাঠে যদি সুন্দর খেলাধুলার পরিবেশ থাকে, তাহলে আমাদের ছেলে-মেয়েরাই স্বতঃস্ফূর্তভাবে মাঠে ফিরে আসবে। পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই মাঠে খেলাধুলার পরিবেশ আরও সুন্দর করতে অতি শিগগিরই গোলবার তৈরি করে দেওয়া হবে। শিক্ষার্থীরা যেন নিয়মিত মাঠে এসে খেলাধুলা করতে পারে এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেদিকে আমাদের নজর থাকবে।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পিঠাভোগ পূর্বপাড়া ফুটবল একাদশ বনাম বন্ধু একাদশ ঘাটভোগ। খেলায় পিঠাভোগ পূর্বপাড়া ১-০ গোলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন মিরাজ সরদার, মিনা জাহিদ, জাহিদ হোসেন। ধারাভাষ্যে ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন অন্তর, আর প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন জোবায়ের।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপি’র  আহŸায়ক মোল্লা সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপি নেতা চৌধুরী ফকরুল ইসলাম বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা বিএনপি’র সদস্য রবিউল ইসলাম, আনিচুর রহমান বিশ্বাস, মোল্লা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য এস এম আঃ মালেক, মিকাইল বিশ্বাস, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ কবির শেখ, বিএনপি নেতা স ম হাসিবুর রহমান, খায়রুল ইসলাম খোকন, মোঃ আনোয়ার পাইক, মোঃ আলামিন লস্কর, যুবদল নেতা মোঃ দাউদ শেখ, ছাত্রদল নেতা স ম শফিকুর রহমান। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন মোঃ সাইফুল ইসলাম পাইক ও নির্মল লস্কর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়।

প্রিন্ট

আরও সংবাদ