খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

শার্শায় গোয়ালঘরে মিলল ৩টি ককটেলসদৃশ বস্তু

​শার্শা (যশোর) প্রতিনিধি |
০৩:০৯ পি.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


যশোরের শার্শায় একটি বসতবাড়ির গোয়ালঘর থেকে লাল কসটেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (প‚র্বপাড়া) গ্রামের ইউনুস আলীর বাড়ি থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ স‚ত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইউনুস আলীর পরিবারের সদস্যরা গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন। আজ রোববার সকালে গোয়ালঘর থেকে গরু বের করার সময় তারা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে লাল কসটেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ তিনটি বস্তু দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেন।

​সংবাদ পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিত্যক্ত অবস্থায় ব্যাগসহ বস্তুগুলো জব্দ করেন। কে বা কারা, কী উদ্দেশ্যে এগুলো গোয়ালঘরে রেখে গেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তিনি শুনেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

প্রিন্ট

আরও সংবাদ