খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

খুবি গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে নতুন প্রধানের দায়িত্ব গ্রহণ

খুবি প্রতিনিধি |
০৬:৪৪ পি.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


​খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিনের নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক মাজিদুল ইসলাম। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) তিনি বিদায়ী প্রধান সহযোগী অধ্যাপক সারা মোনামী হোসেনের স্থলাভিষিক্ত হন, যিনি সাফল্যের সাথে তাঁর তিন বছরের মেয়াদ সম্পন্ন করেছেন।

​দায়িত্ব হস্তান্তর উপলক্ষে সামাজিক বিজ্ঞান স্কুলের কনফারেন্স রুমে এক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনের অংশ হিসেবে বিদায়ী ও নবনিযুক্ত উভয় প্রধানকে পুষ্পস্তবক দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়। এছাড়া ডিসিপ্লিনে দক্ষ নেতৃত্ব ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায়ী প্রধান সারা মোনামী হোসেনের হাতে একটি সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেনসহ এমসিজে ডিসিপ্লিনের শিক্ষক মো: শামীম হোসেন, মো: মাহদী আল মুহতাসিম নিবিড়, সাফায়েত হোসেন এবং মো: মতিউর রহমান বক্তব্য রাখেন। বক্তারা বিদায়ী প্রধানের সততা ও নিয়মানুবর্তিতা র মধ্য দিয়ে দায়িত্ব পালনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন প্রধানকে তাঁর আগামী দিনগুলোর জন্য আন্তরিক শুভকামনা জানান।

প্রিন্ট

আরও সংবাদ