খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৬:৪৯ পি.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


হাফিজুর রহমান মুকুলকে সভাপতি ও শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা জেলা শাখার অংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি রোববার (২০ সেপ্টেম্বর)  এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০(ত্রিশ) দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো।

সাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

এদিকে বহুদিন পরে সাতক্ষীরা জেলা যুবদল মেধাবী, পরীক্ষিত ও যোগ্যতা সম্পন্ন নেতা পেয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। দায়িত্বপ্রাপ্ত যুবদলের এই নেতাদের হাত ধরে সাতক্ষীরা জেলা যুবদল অনেক দূর এগিয়ে যাবে এমন প্রত্যাশা সকলের। 

প্রিন্ট

আরও সংবাদ