খুলনা | রবিবার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

খুলনা কাস্টমস্ এর ব্যতিক্রমি উদ্যোগ চালু হচ্ছে ‘নিবন্ধন সেবা কেন্দ্র’

নিজস্ব প্রতিবেদক |
০৭:০৭ পি.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


গত কয়েক মাসে রাজস্ব আদায়ের হার বেড়েছে খুলনা কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে। বেড়েছে ভ্যাট নিবন্ধনের হার। সরকারের রাজস্ব আদায়ের হার বাড়ানোর লক্ষে ‘সময়মত নিবন্ধন নিবো, সঠিকভাবে ভ্যাট দিবো’ এই স্লোগানকে সামনে রেখে খুলনার বিভিন্ন এলাকায় নিবন্ধন সেবা কার্যক্রম চালু করছে ভ্যাট কর্তৃপক্ষ।

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট অফিসের রাজস্ব কর্মকর্তার কার্যালয়ের (সার্কেল-৫) দেওয়া এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, খুলনার শিরোমনি, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা এলাকার আওতাধীন সকল অনিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে নিবন্ধন প্রদানের জন্য ‘নিবন্ধন সেবা কেন্দ্র’ চালু করা হবে। এ কার্যক্রম আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টবর পর্যন্ত চলবে।

খুলনা কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট অফিসের রাজস্ব কর্মকর্তা (সার্কেল-৫) মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্যে ও সাধারন মানুষের সুবিধার্থে আমরা এই সেবা কেন্দ্র চালু করছি। বিভিন্ন উপজেলায় অনেক ব্যবসায়ী রয়েছেন যারা ভ্যাট নিবন্ধন করেননি। অনেকে এ ব্যাপারে সঠিক তথ্য জানেন না। আমরা তাদের কাছে গিয়ে ভ্যাটের তথ্য দিয়ে নিবন্ধন করতে সহযোগীতা করবো। এতে যেমন সরকারের রাজস্ব আদায়ের হার বাড়বে, তেমনি সাধারন মানুষেরও ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

প্রিন্ট

আরও সংবাদ