খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়ার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ২০ সেপ্টেম্বর ২০২৬


বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের হলরুমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দু’টি প্যানেলে বিভক্ত হয়ে ৫টি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। 
ভোটে মাইদুল, মহানন্দ, শিবাজী ও তরিকুল পূর্ণপ্যানেল বিজয়ী হন। প্রার্থীদের মধ্যে আন্দুলিয়ার মোঃ মাইদুল ইসলাম ২২০ ভোট, দেড়–লীর শিবাজী সরকার  ২০২ ভোট, কৃষ্ণনগরের মহানন্দ কুমার মল্লিক ২০০ ভোট ও কোমরাইলের তরিকুল ইসলাম ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া বেগম ১৯৫ ভোট পেয়ে জয়লাভ করেন। অসিম মন্ডল ১৬১ ভোট, আছাদ আলী সরদার ১৬৫ ভোট, আব্দুল হালিম শেখ ১৬৩ ভোট ও সরদার কায়েস জাহাঙ্গীর ১৫৪ ভোট পেয়ে পূর্ণ প্যানেল পরাজিত হন। নির্বাচনে মোট ৫০৯ জন ভোটারের মধ্যে ৪১৪ জন ভোটার তাদের ভোটাধিকার  প্রয়োগ করেন।
এর আগে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষক বি এম নুর-ই-আলম সিদ্দিকী, ব্যবসায়ী শিক্ষা বিভাগের অনুপ কুমার মন্ডল ও গণিত বিভাগের শিউলি মল্লিক নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, প্রধান শিক্ষক লুৎফুন্নেছা খাতুন, অভিভাবক সদস্য প্রভাষক মোঃ গিয়াস উদ্দিন মোড়ল, শিক্ষক জিএম আব্দুর রাজ্জাক, রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) কাজী রহমত, মাধ্যমিক শিক্ষা অফিসের শেখ হুমায়ূন কবির ও অসিম কুমার মন্ডল। 

প্রিন্ট

আরও সংবাদ