খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

নড়াইলে তারুণ্যের মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬


নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তারুণ্যের মাদক ও অনলাইন জুয়ার আগ্রাসন বিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানির আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আশেপাশের অন্তত ১০ গ্রামের মানুষের মিলনমেলা সৃষ্টি হয়।
খেলায় গোপালগঞ্জের শিপন ফুটবল ট্রেনিং সেন্টার ১-০ গোলে খুলনার রুপক স্মৃতি ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।  বিজয়ীদলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ছাড়াও সম্মানি টাকা তুলে দেওয়া হয়। এছাড়া ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হন গোপালগঞ্জের গোলরক্ষক পলককে। আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আল ফয়সাল খান। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির জুবায়ের সিদ্দিকী রিফাতসহ ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানির সদস্যরা। প্রীতি ম্যাচের সার্বিক সহযোগিতায় ছিল আমাদা ফুটবল এসোসিয়েশন।
আয়োজক কমিটির প্রধান জুবায়ের সিদ্দিকী রিফাত বলেন, তরুণদের সম্বন্বয়ে ২০১০ সাল থেকে ‘ফ্রেন্ডস অ্যান্ড কোম্পানি’ যাত্রা শুরু হয়েছে। মাদক ও অনলাইন জুয়ার আগ্রাসন থেকে সবাইকে দূরে রাখতে আমরা এ ধরণের ফুটবল খেলার আয়োজন করেছি। ভবিষ্যতে আমরা এ ধরণের আয়োজন অব্যাহত রাখব। এছাড়া সমাজে ইতিবাচক পরিবর্তনের লক্ষে বিভিন্ন ধরণের সৃজনশীল কর্মকান্ডসহ ভালো উদ্যোগ গ্রহণ করতে চাই।

 

প্রিন্ট

আরও সংবাদ