খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপ খুলনা জেলা বাছাই প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৮ এ.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬


৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর বাছাই প্রতিযোগিতা- আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী সকল দাবা খেলোয়ারের জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ খুলনা জেলা ক্রীড়া সংস্থার ভবনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। বাছাইয়ে সার্বিক সহযোগিতায় রয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা। বাছাই পরিচালনা কমিটিতে রয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মোঃ বেলাল হোসেন, ফোন নং- ০১৭১১-৯৮১২০০। বাছাই প্রতিযোগিতায় শুধুমাত্র খুলনা জেলার প্রতিযোগিরা অংশগ্রহণ করবে।
 

প্রিন্ট

আরও সংবাদ