খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

বৃহত্তর আমরা খুলনাবাসীর সভা

খুলনা জেলা রেজিস্ট্রি অফিস অনিরাপদ স্থানে ভাড়া নিয়ে পরিচালনার প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫২ এ.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬


খুলনা জেলা রেজিস্ট্রি অফিসটি শহরের এক সাইডে অনিরাপদ স্থানে ভাড়া নিয়ে পরিচালনার প্রতিবাদে রবিবার বিকাল চারটায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। 
ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও মোঃ জামাল মোড়লের পরিচালনায় সভায় বক্তারা বলেন, কে ডি ঘোষ রোডে প্রায় দেড়শ’ বছরের পুরনো ব্যবহার অনুপযোগী জেলা রেজিস্ট্রি অফিসটি বর্তমানে নতুন করে নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই সময় ২/৩ লাখ ভলিউম বই, দলিল দস্তাবেজ, অতিব জরুরি দু®প্রাপ্য মূল্যবান কাগজ পত্রাদি নিয়ে শহরের একটি সাইডে তিন চারগুণ বেশি ভাড়া দিয়ে অনিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন এখানে দলিল দস্তাবেজ রক্ষিত সরকারের শুধু  গুরুত্বপূর্ণ অফিসই নয়। এখানে অনেক নগদ টাকা পয়সা লেনদেন হয়ে থাকে, যা পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোনো অবস্থায় রেজিস্ট্রি অফিস শহরের এক সাইডে অনিরাপদ স্থানে স্থানান্তর না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়ে বক্তৃতা করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব এস এম সোহরাব হোসেন, নাগরিক সমাজ খুলনার সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান, নাগরিক উদ্যোগের মোঃ শফিকুর রহমান, বৃহত্তর আমরা খুলনাবাসীর যুগ্ম-সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, মোঃ রাসেল শেখ, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, সৈয়দ বদিউজ্জামান বদু, লিটন মিত্র, মোঃ মামুন অর রশিদ আবু বক্কর, মোঃ আজমল হোসেন প্রমুখ। অন্য এক বিবৃতিতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং  ইউনিয়নের সিনিয়র সদস্য দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টনের দ্রুত সুস্থতা কামনা করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ