খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩

সভাপতি ওয়াহিদুজ্জামান, সেক্রেটারী আমজাদ

ইসলামী আন্দোলন দৌলতপুর ৪নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৩ এ.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬


ইসলামী আন্দোলন খুলনা মহানগর-এর দৌলতপুর থানা শাখার  ৪নং ওয়ার্ড  সম্মেলন  রবিবার বিকেলে  ওয়ার্ড সভাপতি আলহাজ্ব শেখ কাওছার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ ওলিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক মাস্টার মঈনুদ্দীন ভূঁইয়া, দৌলতপুর থানা সভাপতি মোঃ সরোয়ার হোসেন বন্দ, মোঃ আমজাদ হোসেন বন্দ, মাওলানা শেখ ওয়াহিদুজ্জামান, মুফতী হোসাইন মোহাম্মদ জুম্মান, আব্দুল করিম গাজী, মুরাদ মোড়ল, মোঃ আলম গাজী, ইসলামী ছাত্র আন্দোলন দৌলতপুর থানা শাখার সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা মলি­ক প্রমুখ। এছাড়াও ৪নং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতৃবৃন্দ ৪নং ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে নগর সভাপতি বিগত কমিটি বিলুপ্ত করে মাওলানা শেখ ওয়াহিদুজ্জামানকে সভাপতি, তরিকুল ইসলাম বন্দ, আলহাজ্ব শেখ কাওসার হোসেন ও মহির মোল্লাকে সহ-সভাপতি, মোঃ আমজাদ হোসেন বন্দকে সেক্রেটারী ও হাফেজ  মাওলানা মুফতী হোসাইন মুহাম্মাদ জুম্মানকে সাংগঠনিক সম্পাদক করে ৪নং ওয়ার্ডের  ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করেন।

প্রিন্ট

আরও সংবাদ