খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানকে খুলনা প্রেসক্লাব ও এমইউজের ফুলেল শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬


জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর এবং সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যায় তিনি খুলনা প্রেসক্লাবে আসেন। এসময় খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ উপস্থিত নেতৃবৃন্দ তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন ও শুভেচ্ছা জানান। 
খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্লাব সদস্য দেবব্রত রায়, রকিব উদ্দিন পান্নু, বাপ্পি খান, সোহাগ দেওয়ান, মোঃ খায়রুল আলম ও মোঃ রাজু আহমেদ, ক্লাবের অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলাম ও সাংবাদিক এম এম মিন্টু।  
এমইউজে : গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। রোববার সন্ধ্যায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ খুলনা প্রেসক্লাব পরিদর্শনে আসলে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, এমইউজের সহ-সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খায়রুল আলম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সহযোগিতা কামনা করেন। 

প্রিন্ট

আরও সংবাদ