খুলনা | সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

অভয়নগরে ৭ রাউন্ড গুলিসহ দুটি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

অভয়নগর (যশোর) প্রতিনিধি |
০৩:১৬ পি.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬


যশোরের অভয়নগরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার আসামির দেয়া তথ্যের ভিত্তিতে দুটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের একটি বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রমজান (২২) দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে।

অভয়নগর থানার ওসি মোহাম্মদ নূরুজ্জামানের নির্দেশনায় এসআই নাসিরউদ্দিনের নেতৃত্বে পুলিশ দল দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালায়। সেখানে পলিথিনে পেঁচিয়ে মাটিতে পুঁতে রাখা একটি ৭.৬৫ বোরের পিস্তল, একটি দেশীয় একনলা ওয়ান শুটার গান এবং ৭ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধারকৃত পিস্তলটি সচল এবং ওয়ান শুটার গানটিতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত রয়েছে। উদ্ধার হওয়া গুলিগুলোর পেছনে ইংরেজিতে ‘কঋ ৭.৬৫’ লেখা রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মলি­ক ওরফে বাহালুল (৪৩)-এর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বিল­াল মলি­ক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার রমজানের স্বীকারোক্তি অনুযায়ী এই অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় নতুন করে অস্ত্র আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ