খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৬৩

খবর প্রতিবেদন |
০৪:৫৮ পি.এম | ২১ সেপ্টেম্বর ২০২৬


সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতি-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে সোমবার এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে ১ হাজার ২২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৪ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১ জন সন্দেহজনক হাম রোগীসহ চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনে। একই সময়ে হাম উপসর্গে মারা গেছে ৯৬২ জন।

এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৪৬ জনের। নিশ্চিত হামে প্রাণ গেছে ১০১ শিশুর।

গত ২৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ২১৫ জনসহ, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৮০৪ রোগী।

এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১ হাজার ২২৩ জনসহ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৪৪৮ জন।

প্রিন্ট

আরও সংবাদ