খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়ায় দুই মাদক কারবারিসহ গ্রেফতার ৩

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:০৪ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


ডুমুরিয়া থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে রোববার সন্ধ্যার দিকে এস আই ইব্রাহিম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর এলাকা থেকে মাসুদ রানা ওরফে রাহুল (২৮) কে আটক করা হয়। এসময় তার কাছে লুকিয়ে রাখা ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া এলাকার মোঃ আবদুল্লাহ সরদারের ছেলে। 
অপর দিকে রোববার রাতে এস আই অনিমেষ বিশ্বাসের নেতৃত্ব পৃথক এক অভিযানে উপজেলার টিপনা এলাকা থেকে মোঃ আল আমিন (৩৫) কে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার টিপনা এলাকার মোঃ হাসান আলী শেখের ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজন মাদক কারবারির বিরুদ্ধে ডুমুরিয়া থানা পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। এছাড়া সিআর-৫৯৮ নম্বর মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ ফেরদৌসকে গ্রেফতার করা হয়। সে ডুমুরিয়া উপজেলার সাহস গ্রামের মোঃ শাহআলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন সোমবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ