খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

খুলনায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি আমরা বৃহত্তর খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
০১:২২ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


খুলনা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হল মেসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন আমরা বৃহত্তর খুলনাবাসীর নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি, সিনিয়র সহ-সভাপতি সরদার আবু তাহের, সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, আতিয়ার রহমান, মোঃ শাহজাহান জমাদ্দার, এস এম মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, নাজমুল হক মুকুল, মোঃ রুহুল আমিন মিঠু, এস এম মনোয়ার হোসেন লাভলু, চিশতি মাহমুদ হাসান, জি এম ফারুক, এম ওয়াহিদুর রহমান বাবু, মল্লিক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর কাউসার মিজু, আইন সম্পাদক এড. জিনারুল ইসলাম, প্রচার সম্পাদক কবি নাজমুল তারেক তুষার, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত শিক্ষার্থীর মৃত্যু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। এই পৈশাচিক হত্যাকান্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, একজন শিক্ষার্থীকে বিচার বহির্ভ‚তভাবে হত্যা কোন অবস্থায় সমর্থনযোগ্য নয়। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ নিরসনে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান। শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যাতে নিরীহ কোনো ব্যক্তি হয়রাণীর শিকার না হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি  নেতৃবৃন্দ আহŸান জানান ।

প্রিন্ট

আরও সংবাদ