খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

সভাপতি মুকুল, সেক্রেটারী আব্দুর রহিম

ইসলামী আন্দোলন ১৮নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
০১:২২ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সোনাডাঙ্গা থানার ১৮নং ওয়ার্ড সম্মেলন সোমবার বিকেলে সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ মোস্তফা জামান পরিচালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মহানগর সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কবির হোসেন হাওলাদার। উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান বাবুল, থানা সাংগঠনিক সম্পাদক শেখ সালিম।সম্মেলনের শেষে প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মুকুল কে সভাপতি, মোহাম্মদ মোস্তফা জামান ও  আলহাজ্ব আয়নাল হক কে সহ-সভাপতি এবং মোঃ আব্দুর রহিম কে সেক্রেটারি মনোনীত করে ২০২৬-২৭ সেশনের জন্য ১৮নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ