খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

নিষিদ্ধ আ’লীগের অপতৎপরতার প্রতিবাদে মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

খবর বিজ্ঞপ্তি |
০১:২৩ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ-ছাত্রলীগের অপতৎপরতা, অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টির প্রতিবাদে ‘বিক্ষোভ মিছিল’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। সোমবার বিকেল ৫টায় মহানগর ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।  
বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর শাখার সভাপতি রাকিব হাসান। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় বিক্ষোভ মিছিলে মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য, প¬্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, তথ্য সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মলি¬ক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, ফাউন্ডেশন সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, মিডিয়া ও আইটি সম্পাদক মোস্তফা কামাল, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শিবলুর রহমান, ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের মহানগর, ক্যাম্পাস ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ