খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরার বেতনা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:২৮ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


কোনো ষড়যন্ত্র করে বিএনপি’র উন্নয়নকে থামানো যাবে না। দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতায় উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে তারেক রহমান এগিয়ে যাবেন। সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের বেতনা নদীতে সোমবার বিকেল ৩টায় আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এসব কথা বলেন।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা ব্রিজ সংলগ্ন বেতনা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। নৌকা বাইচকে কেন্দ্র করে ধুলিহরবাসীর মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ধুলিহর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর আহসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সভাপতি এইচ এম রহমতুল্লাহ পলাশ, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপি’র সদস্য ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, দেবহাটা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কমিশনার শফিকুল আলম বাবু, যুগ্ম-সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ