খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

বিচারের দাবিতে মিকশিমিল বাজারে বিক্ষোভ

ডুমুরিয়ায় মুদি দোকানীর বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:২৬ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


ডুমুরিয়া উপজেলার মিকশিমিল বাজারে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় এক মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ওই শিক্ষার্থী বাজারের একটি দোকানে গেলে দোকানের মালিক মিকশিমিল দক্ষিণপাড়া এলাকার লুৎফর রহমান গাজী (ছোট বুড়ো) (৫৫) তাকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। পরে বাড়িতে ফিরে শিশুটি কান্নাকাটি করে তার অভিভাবককে বিষয়টি অবহিত করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। শিশুটির পরিবারের অভিযোগ, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 
এদিকে ঘটনাকে কেন্দ্র করে মিকশিমিল বাজার ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় মানুষ ন্যাক্কার জনক এই ঘটনার উপযুক্ত বিচারের দাবিতে গতকাল সন্ধ্যায় মিকশিমিল বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে।

প্রিন্ট

আরও সংবাদ