খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও ব্লকেড

খবর বিজ্ঞপ্তি |
০২:২৮ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মোঃ আজমুল হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সোনাডাঙ্গা মোড় ব্লকেড কর্মসূচি পালন করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। পাশাপাশি খুলনার সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। মামলা হওয়ার পর এখনো আসামী আটক না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আটকে দেন সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড মোড়। প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
সোমবার  বেলা ১১টা থেকে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল থাকে খুলনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড মোড়। সহপাঠী আজমুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নানা স্লোগানে জানান প্রতিবাদ। বিক্ষোভের এক পর্যায়ে নগরীর গুরুত্বপূর্ণ সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সব সংযোগ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয় দীর্ঘ যানজটের। আন্দোলন চলে বেলা একটা পর্যন্ত। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে আরো কঠোর কর্মসূচিতে ফিরবে শিক্ষার্থীরা। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ারও দাবি জানান। এসব দাবি না মানবে কেএমপি ও থানা ঘেরাও কর্মসূচি পালন করার হুঁশিয়ারিও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, ইউনিভার্সিটির ডীনবৃন্দ, প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়া সহ এই হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবি জানান তারা।  
অন্যদিকে শিক্ষার্থীদের ব¬কেড কর্মসূচি চলাকালীন  সময় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। এ সময় তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে এসে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন। 
এদিকে শিক্ষার্থীদের সাথে দীর্ঘ সময় আলোচনা শেষে তাদের সব দাবি মেনে নেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা। তারা বলেন যত দ্রুত সম্ভব আসামিদের গ্রেফতার করা হবে। এদিকে এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন রেজাউর রফমান, উপ পুলিশ কমিশনার, কেএমপি। 
গত শুক্রবার মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের মসজিদ গলির একটি ৫ তলা ভবনের ছাদে চুরির অভিযোগে মারধরে নিহত হয় আজমুল হোসেন। নিহত আজমুল নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত শনিবার নগরীর হরিণটানা থানায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান মিলিয়ে চারজন শিক্ষার্থীর নাম উলে¬খ করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। তবে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কোন আসামি।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ব¬কেড কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে জরুরি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বামী তার গ্রেফতার ও ৩০ দিনের মধ্যে চার্জশিট দিতে হবে তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

প্রিন্ট

আরও সংবাদ