খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

আইবিডব্লিউএফ এর ব্যবসায়ী সমাবেশে শহিদুল ইসলাম

শক্তিশালী শিল্প দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈশ্বিক বাণিজ্যে শক্তিশালী অবস্থান তৈরি করতে মূখ্য ভূমিকা পালন করে

খবর বিজ্ঞপ্তি |
০২:২৯ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেযার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শহিদুল ইসলাম বলেছেন, যেকোনো দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি এবং টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শিল্প খাত। একটি শক্তিশালী শিল্প অবকাঠামো কেবল জাতীয় আয় বৃদ্ধি ও বেকারত্ব দূর করে না, বরং দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈশ্বিক বাণিজ্যে শক্তিশালী অবস্থান তৈরি করতেও মূখ্য ভ‚মিকা পালন করে। তবে কেবল শিল্প স্থাপন করলেই কাক্সিক্ষত সাফল্য অর্জন সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা, আধুনিক ব্যবস্থাপনা, দক্ষ বিপণন বা মার্কেটিং এবং সময়োপযোগী সেলসম্যানশিপ। বর্তমান প্রতিযোগিতামূলক মুক্তবাজার অর্থনীতিতে টিকে থাকতে হলে উৎপাদন থেকে শুরু করে ভোক্তার দোরগোড়ায় পণ্য পৌঁছানোর পুরো প্রক্রিয়াটিকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন। 
সোমবার সন্ধ্যায় নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেযার ফাউন্ডেশন খুলনা মহানগরী শাখার উদ্যোগে শিল্প প্রসারের উদ্দেশ্যে বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। আইবিডব্লিউএফ এর খুলনা মহানগরী সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আজিজুর রহমান স্বপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান, আইবিডব্লিউএফ এর কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম জোনের সভাপতি হুমায়ুন কবীর পাটোয়ারী, খুলনা জোনের সভাপতি খান মোশাররফ হোসেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুর রহমান। এতে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ এর খুলনা মহানগরী সহ-সভাপতি হুমায়ুন কবীর ও খান সালাহ উদ্দিন, সহকারী সেক্রেটারি ডি এম নাসির, অফিস সেক্রেটারি এস এম মঈনুল ইসলাম, খালিশপুর থানা সভাপতি বাবলু রহমান, দৌলতপুর থানা সভাপতি রাসেল মাহমুদ, আড়ংঘাটা থানা সভাপতি তোফা, হরিণটানা থানা সভাপতি আনোয়ার তালুকদার, লবণচরা থানা সভাপতি হাফেজ ইসমাঈল, নিউ মার্কেট সাংগঠনিক থানা সভাপতি কামরুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মাওলানা মাহাদী হাসান প্রমুখ। 
বিশেষ অতিথি মহানগরী আমীর মাহফুজুর রহমান বলেন, সামগ্রিক ব্যবসা উন্নয়ন দেশের অর্থনীতিকে দ্রুত গতিশীল করে তোলে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (ঝগঊ) থেকে শুরু করে বৃহৎ শিল্প-সব খাতের সমন্বিত বিকাশ দেশের মাথাপিছু আয় বাড়াতে সাহায্য করে। ব্যবসার টেকসই প্রসারের জন্য আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে হবে, গুণগতমানে কোনো ছাড় দেওয়া যাবে না এবং গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে বেগবান করতে উদ্যোক্তা ও নীতিনির্ধারক উভয়কেই যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ