খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩

সোলাদানায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

অত্যাধুনিক সুবিধা সম্পন্ন পাইকগাছা গড়ে তোলা হবে : মনিরুল হাসান বাপ্পী

পাইকগাছা প্রতিনিধি |
০২:৩০ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


বিএনপি মা, মাটি ও মানুষের দল। মানবতার সেবা ও মানুষের কল্যাণে এই দল কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত ও অবহেলিত দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি আমার নির্বাচনী এলাকায় ছুটে এসেছি এবং এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজনের মধ্য দিয়ে চিকিৎসাসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছা উপজেলার সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রি চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী প্রায় ২ হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫শ’ রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করবেন। বাকি রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হবে। চোখ মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অত্র এলাকার সুবিধাবঞ্চিত প্রতিটি মানুষের চোখের সুচিকিৎসার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিটি মানুষ যেন চোখের যথাযথ চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে আমি শুধু একা নই, দলের নেতাকর্মীরাও কাজ করে যাবে এটাই আমার দৃঢ় অঙ্গীকার।
সাবেক চেয়ারম্যান এবং পাইকগাছা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এস এম এনামুল হকের সভাপতিত্বে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাক্তার মোঃ আব্দুল মজিদ (এমবিবিএস), খুলনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ২নং সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল এবং পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সত্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, তুষার কান্তি রায়, আবুল হোসেন, মেছের আলী, আবুল মজিদ গোলদার, সুজিত মন্ডল, সন্তোষ কুমার সরকার, সত্তার মোড়ল, মফিজুল ইসলাম টাকু, সন্তোষ দাস, আসাদুজ্জামান ময়না, মোল¬া আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, ইব্রাহিম গাজী, ইমরান সরদার, কাজী সাজ্জাদ আহমেদ, কলিংরাজ মন্ডল, কার্তিক চন্দ্র রায় এবং ফয়সাল সানি প্রমুখ।
উল্লে¬খ্য, সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতাল ও মোঃ আরাফাত হোসেনের সহায়তায় আয়োজিত এই চক্ষু ক্যাম্পে আগত রোগীদের মধ্য থেকে বাছাইকৃত রোগীদের বিদেশি লেন্স দিয়ে ছানি অপারেশন এবং এক মাসের ওষুধ, চশমা, সম্পূর্ণ ফ্রি যাওয়া-আসা ও থাকা-খাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চক্ষু চিকিৎসা ক্যাম্প শেষে এস এম মনিরুল হাসান বাপ্পী সোলাদানা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষকদের সাথে আলাদা আলাদা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি পর্যায়ক্রমে এই অঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরিতে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ভবন নির্মাণের আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে পাইকগাছার স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়নের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে এবং অচিরেই সকল দাবি-দাওয়া পূরণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ